Thursday, June 18, 2026

দেশজুড়ে সার্ভার সমস্যায় ইন্ডিগো, ব্যাহত পরিষেবা

Date:

Share post:

বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দেশজুড়ে সার্ভার বিকল হওয়ায় তীব্র ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। বেশ কয়েক ঘণ্টা পর সার্ভার সচল হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা। দেশের প্রতিটি বিমানবন্দরেই ইন্ডিগোর চেক ইন কাউন্টারে লম্বা লাইন রয়েছে। ঠিক সময় চেক ইন না হওয়ায় একাধিক বিমান দেরিতে উড়ছে। প্রভাব পড়ছে অবতরণেও।

প্রসঙ্গত, ইন্ডিগো এখন দেশের সেরা বিমান সংস্থা। তাই দেশের মধ্যে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা সাধারণত ইন্ডিগোকেই প্রাধান্য দেন। সপ্তাহের প্রথম কাজের দিন সকাল থেকে সার্ভার বিকল হওয়ায় প্রচুর যাত্রী সমস্যায় পড়েছেন।

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, এখন তাদের সার্ভার ঠিক হয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক নয়। তাদের পরামর্শ, যাত্রীরা বাড়ি থেকে বেরনোর আগে সংশ্লিষ্ট বিমানের স্টেটাস যেন জেনে নেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় জলপথে যাত্রী পরিবহনে জোর

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...