Thursday, June 18, 2026

অভিষেকের উদ্যোগে ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচার

Date:

Share post:

এবার ‘দিদিকে বলো’ কর্মসূচি তৃণমূলস্তরে ছড়িয়ে দিচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকমাস আগেই রাজ্যবাসীর অভাব, অভিযোগ শুনে তার সমাধানের জন্য ‘দিদিকে বলো’ অ্যাপ চালু হয়। রাজ্যের বিধায়করা প্রথমে এর প্রচার করেন। আসরে নামেন মন্ত্রী, সাংসদরাও। এবার সমাজের সবস্তরের মানুষ বিশেষ করে যুব প্রজন্মের মধ্যে ‘দিদিকে বলো’ জনপ্রিয় করতে উদ্যোগ নিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এর রূপরেখা তৈরি করে দিয়েছেন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মতোই বরাবরই সমাজের প্রান্তিক মানুষদের সঙ্গে মিশে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনেন অভিষেক। কিছুদিন আগেই ডায়মন্ড হারবারে নিহত দলীয় কর্মীর বাড়িতে ঢুকে তাঁর মাকে সান্ত্বনা দেন তৃণমূল সাংসদ। যুব তৃণমূল কর্মী-সমর্থকদের সমাজের নীচুস্তরে পৌঁছে ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচার করার নির্দেশ দিয়েছেন তিনি। এর মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি হবে।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যের নবপ্রজন্ম গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছে। তাদের সামনে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে, দলের দিকে ফিরিয়ে আনতে চাইছেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। সে কারণেই তরুণ সদস্যদের দিয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারে নেমেছেন তিনি। এতে, দলের ভাবমূর্তির উন্নতি হওয়ার পাশাপাশি, সরকারের জনকল্যাণমূলক কাজের প্রতি নব প্রজন্মের আস্থা তৈরি হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় জলপথে যাত্রী পরিবহনে জোর

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...