Thursday, June 18, 2026

সাংসদ হিসেবেও ‘নায়ক’ দেব

Date:

Share post:

অভিনেতা নন, সাংসদ হিসেবে নিজের কাজ তুলে ধরেছেন দীপক অধিকারী ওরফে দেব। কিন্তু সেখানেও কার্যত তিনি ‘হিরো’। নির্বাচিত কয়েকজন সাংসদকে নিয়ে সংসদের প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটি যায় নাথুলায়। সেখানকার পরিস্থিতি, নিরাপত্তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি, কথা হয় স্থানীয় বাসিন্দা ও সেনা জওয়ানদের সঙ্গে। দলে ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবও। কিন্তু ঢেঁকি তো, স্বর্গে থুড়ি নাথুলা গিয়েও একই ভূমিকায়। এত কাছে থেকে রুপোলি পর্দার নায়ককে দেখে আপ্লুত বাঙালি জওয়ানরা। দেবের সঙ্গে হাত মিলিয়ে, কথা বলেন তাঁরা। চিত্র সাংবাদিকদের আবদার মেনে সেনা হেলিকপ্টারের সামনে নায়কোচিত পোজ দেন টলিউডের হার্টথ্রব। নতুন এই ভূমিকায় তিনি যে খুবই খুশি সেকথা জানিয়েছেন দেব।

আরও পড়ুন-অভিষেকের উদ্যোগে ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচার

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...