Thursday, June 18, 2026

ইন্দ্রদেবকে তুষ্ট করতে যজ্ঞের নিদান বিজেপি মন্ত্রীর

Date:

Share post:

যখন দিল্লির দূষণ নিয়ে চিন্তিত গোটা দেশ ঠিক সেই সময় উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী সুনীল ভারালা বললেন সরকারের উচিত ইন্দ্রদেবকে তুষ্ট করার জন্য যজ্ঞ। বিজেপি মন্ত্রী জানিয়েছেন, “নাড়া পোড়ানোর ফলে দূষণ হচ্ছে। অথচ বহু বছর ধরে চাষিরা এভাবেই নাড়া পুড়িয়ে আসছেন। এটাই প্রথা। এই নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তার পরিবর্তে সরকারের উচিত ইন্দ্রদেবকে তুষ্ট করার জন্য যজ্ঞ করা। তিনিই সব কিছু ঠিক করে দেবেন।”

দিল্লি, গুরুগ্রাম এবং নয়ডার মানুষজনের অভিযোগ, দূষণের ফলে জ্বালা করছে চোখ, শ্বাস নিতে যথেষ্ট কষ্ট হচ্ছে। তবুও পঞ্জাব ও হরিয়ানায় চাষিরা খড় পোড়ানো বন্ধ করেননি। সেই ধোঁয়া উড়ে আসছে দিল্লিতে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জানিয়েছেন, যারা খড় পোড়াবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানাও দিতে হবে। তবে তাতে ফল কিছুই হয়নি। এখনও পর্যন্ত খড় পোড়ানো বন্ধ হয়নি সেখানে। বরং তাকে সমর্থন করছেন সুনীল ভারালার মতো কিছু রাজনীতিবিদ। তাঁর স্পষ্ট কথা, ইন্দ্রদেবের যজ্ঞ করলেই দূর হয়ে যাবে দূষণ।

আরও পড়ুন-অভিষেকের উদ্যোগে ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচার

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...