Thursday, June 18, 2026

উদ্বোধন হয়ে গেল পঞ্চম বিজ্ঞান মেলার

Date:

Share post:

মহাসমারোহে সায়েন্সসিটিতে হয়ে গেল পঞ্চম বিজ্ঞান মেলার উদ্বোধন। শুধু মেলা নয়, এর পাশাপাশি বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে আজ, সোমবার থেকে আগামী ৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার পর্যন্ত চলবে বিজ্ঞান উৎসবও। তারই একটি অংশ হল বিজ্ঞান মেলা, যার উদ্বোধন হয়ে গেল সায়েন্সসিটিতে।

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ বিজ্ঞানীরা। এমনকি বিভিন্ন কলেজ ও স্কুল থেকে এই প্রদর্শনী দেখতে অসংখ্য ছাত্র-ছাত্রী ভিড় জমান। প্রথম দিনে এত সাড়া পাওয়ায় উৎসাহিত সকলেই।

সায়েন্সসিটির মিনি থিয়েটারে প্রথমে বিজ্ঞানীদের বক্তৃতার আয়োজন করা হয়। তারপর এক্সিবিশন হলের ফিতে কেটে উদ্বোধন করা হয় বিজ্ঞান মেলার। এই প্রথম কলকাতায় এর আয়োজন করা হয়েছে। স্বভাবতই খুশি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন – সেরা হওয়ার চেষ্টায় পঞ্চম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব

এমনই দুই ছাত্রী শ্রেয়সী ও চন্দ্রমা, যারা বিদ্যাসাগর কলেজের পদার্থবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রী, তারা বলেন, ‘ভীষণই ভাল লাগছে এমন একটা বিজ্ঞান মেলায় আসতে পেরে। পড়াশোনার জন্য এটা খুবই উপকারী। ওনেক নতুন কিছু শিখতে পারব এই মেলা থেকে। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে।’

বিভিন্ন ধরনের বিজ্ঞান ও প্রযুক্তির যন্ত্রপাতি ও তার ব্যবহার বোঝানো হবে এই মেলায়। যা পড়ুয়াদের আগামিদিনে চলার পথ প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে উদ্বোধনের প্রথম দিনেই বিজ্ঞান মেলা জমজমাট, তা বলাই যায়।

আরও পড়ুন – ইন্দ্রদেবকে তুষ্ট করতে যজ্ঞের নিদান বিজেপি মন্ত্রীর

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...