Tuesday, June 2, 2026

বদলে যাচ্ছে লেইস, এবার নতুন মোড়কে বাজারে আসছে জনপ্রিয় চিপসের প্যাকেট

Date:

Share post:

১৯৩২ সালে আত্মপ্রকাশ পর থেকে লেইস গোটা বিশ্বে একটি জনপ্রিয় স্ন্যাকস বা ফাস্টফুড। আট থেকে আশি, সকলের পছন্দের ও প্রিয় স্ন্যাকসগুলির মধ্যে উপরের দিকেই থাকে চিপস। আবার সেই চিপসের প্যাকেটগুলির মধ্যে জনপ্রিয় লেইস চিপসও। সেই লেইস চিপসের প্যাকেট এবার বদলে যাচ্ছে। ১২ বছর পর প্যাকেজিং-এ বদল আনছে লেইস।

গত কয়েক বছর ধরে প্যাকেট বদলানোর চেষ্টা চালিয়ে আসছে লেইস। নতুন নকশার জন্য সোশ্যাল মিডিয়ায় সকলের মন্তব্য নিয়েছে লেইস। এরপরই নতুন প্যাকেট সামনে আনা হয়েছে। মার্কিন স্টাইল কিংবা স্প্যানিশ স্বাদে পছন্দের চিপসের তালিকায় অনেক উপরের দিকেই আছে লেইস চিপস।

জানা গিয়েছে, নতুন নকশায় প্যাকেটের লোগোর নীচে থাকছে চিপসের টুকরোর ছবি। ফ্লেভার বোঝা যায় এমন ছবিও আছে সঙ্গে। পেঁয়াজ ও টমেটোর টুকরোর ছবিও আছে। ফ্লেভার অনুযায়ী মোড়কের রংও হবে আলাদা। হলুদ, লাল, নীল ও সবুজ রঙের সবকটিই বেশ জনপ্রিয়। সময়ের সঙ্গে প্যাকেটের নকশা বদল হচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্যাকেটগুলোকে আরও বেশি রঙিন করার চেষ্টা করা হয়েছে, যেন আরও বেশি মনোরম হয় লেইস। ২৫টি ফ্লেভারের প্যাকেটে আসবে এই পরিবর্তন। আপাতত আমেরিকা ও কানাডায় নতুন প্যাকেটগুলো বাজারে আসবে। পরে এগুলো বিভিন্ন দেশে পাঠানো হবে।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...