Wednesday, April 8, 2026

ইপিএফের নয়া অ্যাপ

Date:

Share post:

ইপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য এবার থেকে আর সংস্থার মালিক, কর্তৃপক্ষ বা নিয়োগকারীর উপর নির্ভর করতে হবে না। কেন্দ্রীয় সরকার নয়া ডিজিটাল অ্যাপ চালু করছে যাতে কর্মীরাই সরাসরি নিজেদের নাম ইপিএফ-এর খাতায় তুলতে পারবেন।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার ইপিএফ-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবসে এই নতুন অ্যাপটির উদ্বোধন করে বলেন এবার থেকে নিজেকে কর্মী হিসেবে ঘোষণা করে অনলাইনে ফর্ম ফিলাপ করে ইপিএফ খাতা খুলতে পারবেন যে কোন ভারতীয় কর্মী। তাঁর নিয়োগকারীর ছাড়পত্রের অপেক্ষা করতে হবে না। বরং তাঁর আবেদনের ভিত্তিতে নিয়োগকারীর সঙ্গে কথা বলবে ইপিএফ দফত্র। পেনশন প্রাপকদের পেনশন পেমেন্ট অর্ডারও এবার জমা পড়বে ডিজিটাল লকারে। ফলে জমা পড়ার খবর মোবাইলে মেসেজ পেয়ে যাবেন গ্রাহকরা।

আরও পড়ুন – তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৩ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...