Monday, March 30, 2026

রাজধানীর রাজপথে পুলিশ-বিক্ষোভ

Date:

Share post:

রাজনৈতিক দল, জনগোষ্ঠী বা ছাত্র সংগঠনের বিক্ষোভ কর্মসূচি সামলানো যাদের কাজে, মঙ্গলবার রাজধানীর রাজপথে তারাই নামল বিক্ষোভে। পুলিশের সদর দফতরের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় দিল্লির পুলিশকর্মীরা।
শনিবার, আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল হয় রাজধানী। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। ওই ঘটনার জেরে সোমবার থেকে দিল্লির আদালতগুলিতে কর্মবিরতি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ করেন আইনজীবীরা। পাল্টা আইনজীবীদের বিরুদ্ধে মাস্তানির অভিযোগ করে পুলিশ।

সোমবার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিও ঘিরে আরও উত্তেজনা ছড়ায়। সেখানে দেখা যায়, দিল্লির রাস্তায় এক পুলিশকর্মীর বাইক আটকে কয়েকজন আইনজীবী তাঁকে মারধর করেন। কোনও রকমে বাইক ঘুরিয়ে পালান আক্রান্ত পুলিশকর্মী।

এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় দিল্লির পুলিশ। এদিন সকাল থেকে ভিড় করতে শুরু করেছিলেন পুলিশ কর্মীরা। হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। সেখানে লেখা, ‘আমরা দুঃখিত। আমরা পুলিশ। আমাদের কোনও মানবিক অধিকারও নেই। আমরা বিচার চাই।’ বিক্ষোভ দেখে দফতর থেকে বেরিয়ে আসেন পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন-তৃণমূল নেতা-মন্ত্রীরাই হোয়াটসঅ্যাপে কল করেন! বলছেন সায়ন্তন

 

Related articles

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...