Thursday, March 26, 2026

সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন ডেঙ্গু আক্রান্ত মহিলা পুলিশকর্মী

Date:

Share post:

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলা পুলিশকর্মীর। মৃতের নাম রুনু বিশ্বাস সরকার (২৮)। জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত অবস্থাতেই সন্তানের জন্ম দেওয়ার পর মৃত্যু হয় তাঁর। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তাঁর শ্বশুরবাড়ি বহরমপুরে হলেও কর্মসূত্রে বাগুইআটির উদয়ন পল্লিতে থাকতেন তিনি।

পরিবার সূত্রে খবর, কালী পুজোর দু’দিন আগে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু পরে রুনুদেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন – BIG BREAKING :দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতায় বৃহস্পতিবার থেকে আন্দোলনে আইনজীবীরা

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...