Thursday, March 26, 2026

আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিকে-চুনীকে বিশেষ সম্মান

Date:

Share post:

আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবার এক অভিনব চমক দিতে চলেছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। আগামী 20 ডিসেম্বর নজরুল মঞ্চে এই জমকালো অনুষ্ঠান হওয়ার কথা। আইএফএ-র সচিব পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলার ফুটবলকে এক অন্য ধারায় সকলের সামনে তুলে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জয়দীপ মুখোপাধ্যায়। তারই এক অঙ্গ এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চমক। কী থাকছে এই চমকে? জানা গিয়েছে, ভারতের কিংবদন্তি দুই ফুটবলার পিকে ব্যানার্জি এবং চুনী গোস্বামীকে আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়ার কথা ভাবছে রাজ্য ফুটবল সংস্থা।

শুধু তাই নয়, বিশেষ অতিথি হিসেবে থাকতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি জাতীয় ফুটবল দলের কোচ ঈগর স্টিমাককেও এনে চমক দিতে চাইছেন জয়দীপ। সব মিলিয়ে এক জমকালো অনুষ্ঠান বর্ষ শেষে উপহার পেতে চলেছে বাংলার ফুটবলমহল, তা বলাই যায়।

Related articles

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...