Thursday, June 25, 2026

অনড় শিবসেনা, আজ ফের বৈঠক পাওয়ারের সঙ্গে

Date:

Share post:

এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারই যেন শিবসেনার ত্রাতা। তাই বুধবার ফের পাওয়ারের বাড়িতে বৈঠকে বসলেন উদ্ধব ঠাকরের প্রতিনিধি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এর আগেও তিনি পাওয়ারের বাড়ি গিয়ে আলোচনা চালিয়েছেন। ফোনে কথা হয়েছে পাওয়ার-উদ্ধবের। মহারাষ্ট্রে সরকার গঠনে সমর্থন দেওয়ার বিনিময়ে এনসিপি চায় শিবসেনা এনডিএ ছেড়ে বেরিয়ে আসুক। পদত্যাগ করুন কেন্দ্রীয় সরকারে শিবসেনার মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত। পাওয়ার নিজেই এই শর্তের কথা জানিয়েছেন। ফলে এদিন পাওয়ারের বৈঠকের পর আপাত অনড় অবস্থানে থাকা শিবসেনা আদৌ এনডিএ ছাড়ে কিনা তাও দেখার। তবে বৈঠকের আগে সঞ্জয় রাউত বলেন, শারদ পাওয়ার মহারাষ্ট্র তথা গোটা দেশের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। মহারাষ্ট্রের বর্তমান সঙ্কটে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তাই আমরা বিকল্প পথ খুঁজতে আলোচনা চালাচ্ছি।

আরও পড়ুন-BREAKING : দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতায় সোমবার থেকে আন্দোলনে আইনজীবীরা

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...