Tuesday, April 14, 2026

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, বৃহস্পতিবার থেকে বহু জায়গায় বৃষ্টি

Date:

Share post:

আবার বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরি হয়েছে যার দরুন শুক্রবার উপকূলের জেলাগুলির মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে। এছাড়া দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের বক্তব্য আন্দামানের কাছে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে। বুধবার রাতের দিকে অর্থাৎ আজ রাতের দিকে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া আছে বুলবুল। সাগরদ্বীপ থেকে ৯৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এই নিম্নচাপ তৈরি হয়েছে। ১১ কিলোমিটার বেগে সেটি পশ্চিম দিকে এগোচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা ও বাংলাদেশের দিকে এগনোর সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল বোঝা যাবে পরিস্থিতি ঘূর্ণিঝড়ের পরেই। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ঘূর্ণিঝড়ের গতিবেগ আরও বেশি থাকবে। ঘন্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। ফলে উপকূলে ঝড়ের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার থাকবে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘ থাকবে, আদ্রতা বাড়বে, গুমোট ভাবও থাকবে। শুক্রবার বৃষ্টি হলে সেই তাপমাত্রা কিছুটা কমে যাবে।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...