Monday, April 6, 2026

বিরুষ্কার প্রদীপ জ্বালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Date:

Share post:

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে নিয়ে তাঁদের ভক্তদের উৎসাহের শেষ নেই। তাই বিরুষ্কার প্রেম থেকে বিয়ে আর এখন প্রত্যেক মুহূর্তের খুঁটিনাটি জানতে উদগ্রীব হয়ে থাকে সকলে। তার মধ্যে মঙ্গলবার ছিল ভারত অধিনায়কের জন্মদিন। তাই বিরুষ্কার ছবি বা ভিডিও দেখা নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় হিড়িক পড়ে গিয়েছে। এই মুহূর্তে ভূটানে স্ত্রী অনুষ্কাকে নিয়ে ছুটি কাটাছেন বিরাট। ইতিমধ্যেই তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তাঁরা। আর এমনই এক ট্যুইট পোস্ট করেছেন এবার অনুষ্কা। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

বলিউড ডিভা নিজের ট্যুইটার হ্যান্ডেলে তাঁর ও বিরাটের ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অসংখ্য প্রদীপের সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন বিরুষ্কা। এমনকি বিরুষ্কাকে প্রদীপ জ্বালাতেও দেখা গিয়েছে।

ছবির ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, ‘এই একজন আমার জীবনে আশীর্বাদ, আমার বন্ধু, আমার বিশ্বাস, আমার সত্যিকারের একমাত্র ভালবাসা। আমি আশা করব, তোমরাও তোমাদের জীবনের এমন এক আলোকে খুঁজে পাবে, যে তোমায় জীবনের পথ দেখাবে। যেই পথ দিয়ে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।’ ‘ব্যান্ড বাজা বারাত’ খ্যাত এই নায়িকার পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।


আরও পড়ুন – প্রকাশিত হল গোলাপি বলে দিন-রাতের টেস্টের লোগো

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...