Friday, June 26, 2026

দেবশ্রী বললেন ওই চিঠি ভুয়ো!

Date:

Share post:

আমি কোনও চিঠি দিইনি। যে চিঠি দেখানো হচ্ছে তা ভুয়ো। বিজেপিতে যোগ দিতে চেয়ে অমিত শাহকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের জবাব। বিতর্কিত বিধায়কের আরও দাবি, তিনি তৃণমূলেই রয়েছেন। বিধানসভার এলাকাতেও যাচ্ছেন নানা কাজের জন্য। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি চিঠি লিখছেন, আমার সঙ্গে দেখা করছেন। আবার বলছেন আমি তৃণমূলেই আছি। আগে ঠিক করুন উনি কোথায় থাকবেন। কিন্তু তাহলে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনে তিনি কেন গিয়েছিলেন দিল্লিতে বিজেপির সদর দফতরে? তার উত্তর অবশ্য দিতে পারেননি অভিনেত্রী বিধায়ক।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...