Monday, April 6, 2026

নাতিরা ডিজে বক্স বাজিয়ে দাহ করতে নিয়ে গেলেন দাদুর দেহ

Date:

Share post:

ডিজে বক্স বাজিয়ে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে এক বৃদ্ধকে। সনাতন ধর্মাবলম্বীদের কেউ মারা যাওয়ার পর তাকে শব দাহ করতে নিয়ে যাওয়ার সময় খোল করতাল বাজানোর রীতি প্রাচীন কালের। সেই রীতি মানা হয়ে থাকে বর্তমান কালেও। কিন্তু এবার ঘটল অবিশ্বাস্য ঘটনা। এবার সামনে এল ডিজে বক্স বাজিয়ে শব দাহ করতে নিয়ে যাওয়ার মতো ঘটনা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আনন্দপুর ডাঙ্গালপাড়ায়। জানা গিয়েছে, মৃতের নাম শঙ্কর চরণ মাল (৯২) ওই এলাকারই বাসিন্দা ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর তাঁকে যখন দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন শববাহী গাড়ির সামনে খোল করতালের বদলে ছিল ডিজে বক্স! এমনকী ডিজে বক্সে তারস্বরে বাজতে থাকা গানের সঙ্গে রীতিমতো নাচতে নাচতে যেতে দেখা যায় ওই শববাহী গাড়ির সঙ্গে থাকা শ্মশানযাত্রীদেরও।

পরিবার সূত্রে খবর, ওই বৃদ্ধ ডি আই অফিসের কর্মী ছিলেন। বৃদ্ধের ১০ মেয়ে। তাঁরা প্রত্যেকেই বিয়ের পর ওই এলাকাতেই বসবাস করেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন না ঘটায়, চিকিৎসকরা তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। এরপরই বুধবার রাতে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

কিন্তু এভাবে ডিজে বক্স বাজিয়ে শব দাহ করতে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বৃদ্ধের জামাই জানিয়েছেন, “ওনার ১০ মেয়ের সব সন্তান মিলে ২৪ জন নাতি রয়েছে। ওই নাতিদের একটা আনন্দ তো আছে! গতকাল রাতে আমার শ্বশুরের মৃত্যুর পর ওরাই সিদ্ধান্ত নেয় বক্স বাজিয়ে অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করার। তারপরই তারা তিনটি গাড়ি ভাড়া করে ও ডিজে বক্স বাজিয়ে বক্রেশ্বর যায় শেষকৃত্য সম্পূর্ণ করতে।” এরপর শঙ্করী চরণ মালের এক মেয়ের বক্তব্য, “বাবার অনেক বয়স হয়েছিল। তারপর এমন হওয়ায় সব নাতিরা আনন্দ করার জন্য বক্স বাজিয়ে অন্তিম ক্রিয়া করতে গিয়েছে।”

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...