Wednesday, June 17, 2026

কাননে কুসুম এদিনও ফুটল না!

Date:

Share post:

এ ঘটনার ব্যাখ্যা এভাবে দেওয়া যায় — ‘যেতে পারি কিন্তু কেন যাবো? সে ছিল সুখের দিন। কিন্তু সে সুখের কাননে বৈশাখী ঝড়ের পরে তিনি টলোমলো। তারপর বিচ্ছেদ। ফের গোঁসা ঘর থেকে বেরিয়ে আমার অভিমানের বদলে আজ দেব তোমায় মালা।

এক সময়ের সতীর্থদের তরফে গুঞ্জন ছিল আসবেন, হয়তো তিনি আসবেন। কেউ বলেছেন, ফিরে পাবেন হারানো ঐশ্বর্যের সবটা না হলেও কিয়দংশ তো বটেই। এনআরসি নিয়ে যতই বিতর্ক থাকুক তাঁর পুনর্বাসন শুধু সময়ের অপেক্ষা। আবার কেউ বলেছেন, এত দ্রুত? ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাবে না! লাইট, ক্যামেরা সবকিছু তৈরি ছিল। কিন্তু অ্যাকশনের সুযোগ দিলেন কই! তাঁর পুরনো দিনের সঙ্গী বলছেন, এটা আসলে ওইরকম ব্যাপার, শ্বশুরবাড়িতে ঝগড়া করে বাড়ি ছাড়লেন বউমা। কুটুমদের বিস্তর ঘাম ঝরানোর পর বউমা ফের বাড়িতে ফিরতে গেলে যেমন তার বাধো বাধো ঠেকে, এটাও অনেকটা তাই। শুধু তাই নয়, শ্বশুরবাড়িতে প্রবেশের আগেই দুপক্ষের শর্ত পাল্টা শর্ত নিশ্চিত ভাবেই চলে। সব শেষে মধুরেণ সমাপয়েৎ। এও যেন তারই কোলাজ।

শুধু এক্ষেত্রে মধুও ঝরল না, সমাপনও হলো না। কারন, অভিমান কিছুটা লাঘব হলেও সবুজ ঝান্ডা যে ওড়েনি! তাই শেষ হইয়াও কাব্যের উত্তর পর্ব শেষ হইল না। আপাতত বিচ্ছেদ পর্ব অব্যাহতই রইল। জোড়া ফুলের নন্দন কাননে কুসুম ফুটতে লাগবে সময়।

চিমটি কেটে কেউ কেউ গাইছেন… এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে…

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...