Saturday, June 27, 2026

রাজ্যপালের মন্তব্যে ক্ষোভ বাড়ছে বিরোধীদেরও

Date:

Share post:

প্রায় প্রত্যেকদিন নিয়ম করে রাজ্যকে তোপ দাগছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্য সদব্যবহার করছে না বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। তাঁর মন্তব্য, আমার কাছে প্রায় দু হাজার আবেদন এসেছে, যাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়নি। অথচ তাঁরা পেতে পারতেন। সারা পৃথিবী এ-ই প্রকল্পের সুনাম করছে। বাংলার মানুষ কেন পাবেন না। স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজনীতি করা উচিত নয়। রাজ্যপালের এই মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, উনি বিজেপির পার্টি ম্যান। ওঁকে নিয়ে কোনও কথা নয়। আর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সরকারি প্রকল্প যথাযথ প্রয়োগ করতে তো হবেই। না করলে সমালোচনা তো হবেই। আসলে নিজেদের অপদার্থতা ঢাকতে এসব বলা হচ্ছে। যদিও বিরোধীদের অনেকের বক্তব্য, রাজ্যের প্রচুর ব্যর্থতা রয়েছে। কিন্তু রাজ্যপাল বেশি কথা বলছেন। উনি সাংবিধানিক প্রধান ভুলে যাচ্ছেন। রাজ্যে নির্বাচিত সরকার কাজ করবে, তিনি শুধু পরামর্শ দেবেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...