Saturday, June 27, 2026

“মমতা সেতু” কেন, জনসমুদ্রে দাঁড়িয়ে ব্যাখ্যা দিলেন কুণাল

Date:

Share post:

শুক্রবার পড়ন্ত বিকেল।

কোচবিহারের দিনহাটা বড়ভিটায় বুড়া ধরলা নদীর উপর “মমতা সেতু” উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাঁর MPLAD থেকে বরাদ্দ টাকা থেকে তৈরি এই সেতু। এলাকায় তখন বাঁধভাঙা উচ্ছ্বাস। দলে দলে মানুষ। দীর্ঘদিনের যন্ত্রণামুক্তির আনন্দ। ফলক উন্মোচন আর ফিতে কেটে সেতু উদ্বোধনের পর প্রায় 60 মিটার লম্বা সেতু সদলে ঘুরে দেখেন প্রাক্তন সাংসদ। সঙ্গে জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মণ, যাঁর অনুরোধে এই সেতু নির্মাণে কুণালের এগিয়ে আসা।

কেন “মমতা সেতু”, সাংবাদিকদের ঝাঁক ঝাঁক প্রশ্নের জবাবে সাবলীল কুণাল:” প্রথমত দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত এলাকার প্রতি আমাদের সকলের মমতা। আর দ্বিতীয়ত, আমি সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছি নিশ্চয়ই, কিন্তু আমাকে যিনি সাংসদ করেছিলেন, এই সেতু তাঁর নামেই উৎসর্গ থাক।”

এই এলাকায় নদীর জন্য বাঁশের সাঁকো টিঁকত না। বেশ বড় নদী। কলার ভেলায় যাতায়াত। নৌকো অনিশ্চিত। এদিন বিকেল থেকে সেই নদী হেঁটে পার হচ্ছেন সবাই। দুই ধারের সামান্য কাজ বাকি। কৃষ্ণ বলেন,” শিগগিরই শেষ হয়ে যাবে।” সেতু দেখতে মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল দেখার মত।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...