Thursday, June 11, 2026

লোকসান থেকে বাঁচতে লোকসভা-রাজ্যসভা টিভি মিলে যাচ্ছে

Date:

Share post:

লোকসভা এবং রাজ্যসভার টিভি এবার এক হয়ে যাচ্ছে। দুটি চ্যানেল এক হয়ে হবে নতুন একটি চ্যানেল। দুটির একত্রীকরণের পর নাম কী হবে তা এখনও স্থির হয়নি। পরিচালনা কাদের হাতে থাকবে সে নিয়েও সিদ্ধান্ত হয়নি। তবে একটি সূত্রে খবর, চ্যানেলের নামের সঙ্গে ভারত বা ভারতবর্ষ নামটি থাকার সম্ভাবনা রয়েছে। একত্রীকরণের খবরটি দিয়েছেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল দেশ দীপক বর্মা।

লোকসভার প্রথম স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে ২০০৬ সালের জুলাই মাসে লোকসভা টিভির আত্মপ্রকাশ। এটি ভারতের প্রথম সংসদীয় চ্যানেল। সচিবালয় চ্যানেলটি পরিচালনা করে। লোকসভার সব অনুষ্ঠানই লাইভ হয় টিভিতে। অন্যদিকে রাজ্যসভা টিভি সংসদের উচ্চকক্ষের সভা লাইভ দেখায়। একটা সময় সিদ্ধান্ত হয়েছিল দুটি চ্যানেলই বন্ধ করে দেওয়ার। কারন, চ্যানেলের রেটিং পড়ে যাচ্ছিল এবং খরচা বেড়ে লোকসান হচ্ছিল। মূলত লোকসান থেকে বাঁচতে আপাতত একত্রীকরণের পথে গেল সচিবালয়।

আরও পড়ুন-অঞ্জন মিত্রকে শেষ শ্রদ্ধা বিশিষ্টজনদের

 

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...