Saturday, June 27, 2026

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণের কাজে ফের ধাক্কা

Date:

Share post:

ফের বাধার মুখে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। পরবর্তী পর্যায়ের কাজে এখনই অনুমোদন দিচ্ছে না কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার এ নিয়ে রিপোর্ট দেবে বিশেষজ্ঞ কমিটি। তার উপরেই নির্ভর করছে প্রকল্পের কাজের অগ্রগতি।
পুজোর আগে মেট্রোর কাজের জেরে বৌবাজারে ধস নামে।রএকের পর এক বাড়ি ধসে পড়ে। হতাহতের ঘটনা না ঘটলেও, ভিটেমাটি ছাড়া হতে হয় বাসিন্দাদের। সেই সময় এক স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলার প্রেক্ষিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বউবাজারের বর্তমান পরিস্থিতিতে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে পরিবহন দফতর ও মেট্রো কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাওয়া হয়। শুক্রবার ছিল সেই মামলার শুনানি হয়। পরিবহন দফতরের পক্ষ থেকে আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়। রিপোর্ট জমা দেয় মেট্রো কর্তৃপক্ষও। তবে এদিন কাজ শুরু করার পক্ষে অনুমতি দেয়নি আদালত।

বিপর্যয় যখন ঘটে, তখন শিয়ালদহে একটি মেশিন কাজ করছিল। সেটিকে ৫ কিলোমিটার সরানো যাবে কি না আদালতের কাছে সে বিষয়ে জানতে চায় মেট্রো কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ কমিটির কাছে এবিষয়ে রিপোর্ট চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবারের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে। ফলে এখন অনিশ্চিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যতের কাজ।

আরও পড়ুন-কোচবিহারের স্বপ্নপূরণ, মমতা সেতুর উদ্বোধনে কুণাল

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...