Sunday, June 14, 2026

যারা বাবরি মসজিদ ভাঙল, তাদের কি শাস্তি? প্রশ্ন সিপিআইএমের

Date:

Share post:

অযোধ্যায় মন্দির-মসজিদ নির্মাণ নয়, এই ইস্যুকে কাজে লাগিয়ে দেশে বিভেদের রাজনীতি করাই ছিল কিছু রাজনৈতিক দলের উদ্দেশ্য। শনিবার, অযোধ্যা মামলার রায়ে সেই প্রচেষ্টার সমাপ্তি হল। এই মন্তব্য করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, দেশে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান বিভিন্ন বিষয়ে প্রচুর সমস্যা আছে। এবার সেসব দিকে নজর দেওয়া উচিত। একইসঙ্গে তিনি প্রশ্ন করেন, বাবরি মসজিদের যারা ভাঙল তাদের বিষয়ে আদালত কী সিদ্ধান্ত নিচ্ছে, সেটাও স্পষ্ট করতে হবে।

অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়কে স্বাগত জানিয়ে আরেক সিপিআইএম নেতা শমীক লাহিড়ী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 1992-এর ডিসেম্বর মাসে বাবরি মসজিদের মতো একটি ঐতিহাসিক সৌধ যারা ভাঙলো, তাদের বিষয় কী সিদ্ধান্ত নিচ্ছে আদালত? শনিবারের রায়ে তাদের জন্য কোনও শাস্তির ঘোষণা কেন হল না তাই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে, মন্দির বা মসজিদ নির্মাণের বিষয়ে কোনও মন্তব্য করেননি শমীক লাহিড়ী।

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...