Saturday, April 11, 2026

এই রায়কে জয়-পরাজয় হিসাবে দেখবেন না : প্রধানমন্ত্রী

Date:

Share post:

অযোধ্যা মামলার রায় নিয়ে জীবনের সবচেয়ে বড় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক রায়ের পর তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলা নিয়ে রায় দিয়েছে। এই রায়কে কারওর জয় বা পরাজয় বলে মনে করা উচিত হবে না। রামভক্তি হোক বা রহিমভক্তি হোক, দিনের শেষে আমাদের রাষ্ট্রভক্তিই শেষ কথা। শান্তি-সৌহার্দ্য বজায় রাখুন।

অযোধ্যার রায় গুরুত্বপূর্ণ, কারন,

১. যে কোনও বিতর্কের সমাধান হতে পারে আদালতে। আইনের উপর ভরসা রাখতে হবে।

২. এই রায় দেখিয়ে দিল, আমাদের বিচার ব্যবস্থার স্বাধীনতা, স্বচ্ছ্বতা আর দূরদর্শিতা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না।

৩. প্রমাণিত হল, আইনের কাছে সকলেই সমান।

প্রধানমন্ত্রী বলেন, আমি ১৩০ কোটি ভারতবাসীকে বলব শান্তি, সৌহার্দ্য বজায় রাখুন। সবাই একসঙ্গে থাকি চলুন। আমাদের একতা আমাদের উন্নয়নের পথে নিয়ে যাবে। প্রত্যেক ভারতঅবাসীর ক্ষমতায়ণের পক্ষে আমি।

Related articles

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...