Thursday, April 2, 2026

দক্ষিণবঙ্গ জুড়ে “বুলবুল” দাপট, সপ্তাহখানেক পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর রাস উৎসবে যাওয়ার দিনক্ষণ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আসার কথা ছিল আগামী ১৩ নভম্বর। কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বুলবুল ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে এবং তাতে রাজ্যবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়ে অনেক মানুষ গৃহহীন ও অসহায় হয়েছেন। আর সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই আপাতত তাঁর কোচবিহার সফর স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, এখনও পুরোপুরি মুখ্যমন্ত্রীর কোচবিহার সফর বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ১৩ নভেম্বরর পরিবর্তে তিনি ১৯ নভেম্বর কোচবিহারের প্রসিদ্ধি রাসমেলায় যেতে পারেন। এবং মদনমোহনের মন্দিরে পুজো দিতে পারেন।

এইবারই প্রথম কোচবিহারের ঐতিহ্যবাহী দুশো বছরের প্রাচীন এই রাস মেলায় উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তাঁর সফরকে ঘিরে কিন্তু চরম উন্মাদনা শুরু হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল প্রশাসনিক তৎপরতাও। কিন্তু তারই মাঝে সফরসূচির পরিবর্তন জেলা প্রশাসনকে কিছুটা হলেও সমস্যায় ফেলবে বলে মনে করছেন অনেকেই। রাসমেলার সময় মুখ্যমন্ত্রী ঠিক কবে আসবেন এই বিষয়ে কোনও মন্তব্য না করে জেলাশাসক পবন কাদিয়ান জানান,১৩ তারিখ মুখ্যমন্ত্রীর নিজেই তাঁর সফর বাতিল করেছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে রাসমেলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয় কোচবিহারের রাস উৎসবে আসার জন্য। সেইমতো আগামী ১৩ নভেম্বর কোচবিহার আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ওইদিন তিনি আসছেন না বলে জানিয়েছেন। শোনা যাচ্ছে, ১৯নভেম্বর তিনি কোচবিহারে আসতে পারেন।

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন বলেন, মুখ্যমন্ত্রী যদি শেষ পর্যন্ত রাস উৎসবে আসতে না পারেন, সেক্ষেত্রে রাস মেলায় উপস্থিত না হলেও মেলার উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর নামে পুজো দেওয়া হবে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...