Thursday, June 18, 2026

সমাবর্তনের পরিদর্শক হিসেবে বিশ্বভারতীতে রাষ্ট্রপতি

Date:

Share post:

রবিবার দুদিনের সফরে শান্তিনিকেতনে এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১১ নভেম্বর বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিনয়ভবনের কুমিরডাঙা মাঠে নামে রাষ্ট্রপতির হেলিকপ্টার। তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার শ্যাম সিং প্রমুখ। হেলিপ্যাড থেকে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথিগৃহে আসে রাষ্ট্রপতির কনভয়। এখানেই রাত্রিবাস করবেন তিনি। ১১ নভেম্বর সকাল ১০.৩০ মিনিটে আম্রকুঞ্জের জহরবেদীতে সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি। প্রথা অনুযায়ী পড়ুয়াদের হাতে সপ্তপর্ণী (ছাতিমপাতা) ও শংসাপত্র তুলে দেবেন তিনি।

১১ নভেম্বর বিশ্বভারতীর আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠান। প্রথা অনুযায়ী আচার্য তথা প্রধানমন্ত্রী সমাবর্তনে উপস্থিত থাকেন। কিন্তু নরেন্দ্র মোদি সময় দিতে না পারায় পরিদর্শক হিসাবে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন । থাকবেন রাজ্যপাল জগদীশ ধনখড। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রন জানিয়েছে বিশ্বভারতী।

তবে এবার ও সমাবর্তন পর্বে বিশ্বভারতী সর্বোচ্চ সন্মান দেশিকোত্তম সহ অন্যান্য পুরস্কার দেওয়া পথা বন্ধ থাকছে। শেষ ২০১৩ সালের সমাবর্তনে দেশিকোত্তম, গগন, অবন, রথীন্দ্র পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্ত ২০১৮ সালে আচার্য নরেন্দ্র মোদির উপস্থিততে সমাবর্তনে দেশিকোত্তম সহ কোন পুরস্কার দেওয়া হয়নি। পুরস্কার প্রাপকদের নাম তৎকালীন মানব সম্পদ মন্ত্রককে পাঠানো হলেও তা অনুমোদিত হয়নি। । এবারও এই পুরস্কার দেবার জন্য অনুমতি চাওয়া হলেও সময়ে অভাবে তা বাতিল করা হয়েছে বলে বিশ্বভারতী সূত্রে খবর।

সমাবর্তনের শেষে রাষ্ট্রপতি বিশ্বভারতী আশ্রম প্রাঙ্গন ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করায তার ও প্রস্তুতি নিচ্ছে বিশ্বভারতী।

Related articles

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...