Tuesday, June 23, 2026

নাটকীয় মোড়, রাজ্যপালের দেওয়া ডেডলাইন শেষ, শেষ মুহূর্তে শিবসেনাকে ডোবালো কংগ্রেস- এনসিপি!

Date:

Share post:

মহারাষ্ট্রে শেষ মুহূর্তে শিবসেনাকে পথে বসালো কংগ্রেস-এনসিপি জোট? সোনিয়া-উদ্ধব ফোনে কথা ও উদ্ধব-পাওয়ার বৈঠকের পরও সন্ধে সাড়ে সাতটার মধ্যে রাজভবনে আসেনি কংগ্রেসের সমর্থনের চিঠি। কংগ্রেসের দোটানা দেখে এনসিপিও সময়সীমার মধ্যে চিঠি পাঠায়নি রাজভবনে। ফলে আদিত্য ঠাকরের নেতৃত্বে শিবসেনা প্রতিনিধিদল রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে গিয়ে কংগ্রেস, এনসিপির সমর্থনের কথা মৌখিকভাবে জানালেও কোনও চিঠি দেখাতে পারেনি। ফলে কিছুক্ষণ অপেক্ষার পর ব্যর্থ হয়ে রাজভবন ছাড়েন শিবসেনা নেতারা। আদিত্য ঠাকরে সমর্থনের চিঠি পেশ করার জন্য 48 ঘন্টা সময় চাইলেও তা মঞ্জুর করেননি রাজ্যপাল। এর ফলে শিবসেনার সরকার গড়ার আশা ও উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের কার্যত সলিলসমাধি ঘটল। বিজেপির সঙ্গ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে উদ্ধবকে পথে বসালেন সোনিয়া, পাওয়ার।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...