Tuesday, June 23, 2026

মাদকের বিরোধিতা করে আক্রান্ত মহিলা

Date:

Share post:

মদ, গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশার বিরুদ্ধে প্রতিবাদ করায় নেশাড়ু যুবকদের হাতে আক্রান্ত বধূ। অভিযোগ, হাবড়ার জোড়া শিরিষতলা নিবেদিতা রোডে স্থানীয় কিছু যুবক দীর্ঘদিন ধরেই মদ, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ধরনের নেশা করে স্থানীয় মহিলাদের কটূক্তি করেন। স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রতিবাদ করলেও কোনওরকম সুরাহা হয়নি। অভিযোগ, সোমবার, প্রতিবেশী অমিত রায় ওরফে বাবু, মুন্না সহ একাধিক যুবক ফের নেশার আসরে বসে এলাকার মহিলাদের কটুক্তি করেন। তখনই যুথিকা দে নামে এক মহিলা প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকী পাথর দিয়ে তাঁর মুখ থেঁতলে দেওয়া হয় বলে অভিযোগ। বধূকে অশ্রাব্য ভাষায় কটূক্তি করা হয়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত যুথিকা দেকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...