Tuesday, June 23, 2026

যৌন নির্যাতন থেকে বাঁচতে পাচার চক্রের ফাঁদে 2 নাবালিকা

Date:

Share post:

এ যেন তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ার অভিজ্ঞতা। যৌন হেনস্থার থেকে বাঁচতে পাচার চক্রের খপ্পরে পড়ল দুই নাবালিকা।

কাকা ও গৃহশিক্ষকের যৌন হেনস্থা থেকে মুক্তি খুজতে গিয়ে পাচার চক্রের ফাদে পরে দুই ১৩ বছরের নাবালিকা। সূত্রের খবর, বছর তেরোর ওই দুই কিশোরী গত শনিবার পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরদিন ভোরে দুজনকে উদ্ধার করে পুলিশ। নাবালিকা দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে একজনকে তার কাকা যৌন হেনস্থা করত। অন্যজনকে তার বোনের গৃহশিক্ষক যৌন হেনস্থা করত। নির্যাতনের কথা বাড়িতে বললেও তা পরিবারের লোকের বিশ্বাস করত না বলে অভিযোগ ওই 2 নাবালিকার। ফলে মুক্তি পাওয়ার আশায় তারা পালিয়ে যাওয়ার পথ বেছে নেয়। ঘুণাক্ষরেও তারা বুঝতে পারিনি প্রেমিকবেশী দুই যুবক তাদের বাংলাদেশে পাচার করার ছক কষছে।
বাংলাদেশে পাচার হওয়ার আগে বাগদা থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া নাটাবেড়িয়া থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়, সবুজ বিশ্বাস ও অলোক সরকার নামে দুই যুবককে। এর মধ্যে সবুজ বাংলাদেশের বাসিন্দা। ঘটনার তদন্ত নেমে যৌন হেনস্থার দায়ে রথীন্দ্রনাথ সরকার ও জয়ন্ত ভক্ত নামে এক গৃহশিক্ষককেও গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...