Saturday, June 20, 2026

শিবসেনার সঙ্গে কংগ্রেস মহারাষ্ট্রে হাত মেলালে বামেরা বাংলায় কী করবে?

Date:

Share post:

জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন-কর্মসূচিতে সামিল হওয়ার পাশাপাশি এরাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। কিন্তু মহারাষ্ট্রের পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার যুক্তিতে শেষ পর্যন্ত কংগ্রেস যদি শিবসেনার মত কট্টর হিন্দুত্ববাদী দলের সঙ্গে হাত মেলায় তাহলে বাম দলগুলি কী করবে? মতাদর্শগত অবস্থানকে অগ্রাধিকার দেওয়া বামেরা তার পরেও কি কংগ্রেসের সঙ্গে জোট করবে? সেক্ষেত্রে বাংলার সংখ্যালঘু মানুষের কাছে কী বার্তা যাবে? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করার কি মুখ থাকবে? কারণ শিবসেনার রাজনৈতিক অবস্থান গোটাটাই ধর্ম ও সম্প্রদায়কেন্দ্রিক। হিন্দুত্ববাদী দল হিসাবে তাদের কার্যকলাপ কখনও কখনও বিজেপির চেয়েও বেশি উগ্র। এপর্যন্ত 370 ধারা বিলোপ, কট্টর পাক-বিরোধিতা বা অযোধ্যা ইস্যু সবক্ষেত্রেই শিবসেনা ও বিজেপির অবস্থান একই। তাহলে শিবসেনা- কংগ্রেস জোট হলে অন্য রাজ্যের বিষয় বলেই কি দায় এড়াবে বামেরা? নাকি তখন নতুন করে বাম-কংগ্রেস জোট নিয়ে বিতর্ক শুরু হবে?

আরও পড়ুন-কোথায় হবে ‘পরিবর্ত’ বাবরি মসজিদ, খোঁজ চলছে বিকল্প 5 একর জায়গার

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...