Monday, April 6, 2026

মহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে যাচ্ছে শিবসেনা

Date:

Share post:

মহারাষ্ট্রের সরকার গঠনের খেলা এবার যেতে চলেছে সুপ্রিম কোর্টের আঙ্গিনায়। এমনই ইঙ্গিত দিয়েছে শিবসেনা। সোমবার সন্ধ্যা 7.30-এর মধ্যে শিবসেনাকে সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত চিঠি দিতে বলেছিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। কিন্তু NCP ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কিছু সমস্যা থেকে যাওয়ায় রাজ্যপালের হাতে সেই চিঠি দিতে ব্যর্থ হয় শিবসেনা। চিঠি দিতে ব্যর্থ হয়ে সে সময় রাজ্যপালের থেকে দুই দিনের সময় চেয়েছিল শিবসেনা। কিন্তু সেই সময় দিতে নারাজ হন রাজ্যপাল। শিবসেনাকে ফিরিয়ে দিয়ে NCP-কে ডেকে পাঠান রাজ্যপাল। রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন উদ্ধব ঠাকরেরা। এই মামলা সত্যিই রুজু হলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্তও পেছিয়ে যেতে পারে বলে আইনজ্ঞদের অভিমত।

আরও পড়ুন – আজ, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নিষ্ফলা পার হলেই মারাঠাভূমে রাষ্ট্রপতি শাসন !

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...