Thursday, June 18, 2026

হাজার খানেক ‘অতিথি’র মৃত্যু

Date:

Share post:

এদেশে এসেছিল তারা। অতিথি হয়ে, প্রতিবছরের মতো। কিন্তু আর ফেরা হল না কমপক্ষে হাজার খানেক পরিযায়ী পাখির। রাজস্থানের সম্ভর লেকের তাদের মৃত্যু হয়েছে। প্রায় ১৫টি প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে এদের মধ্যে।

জয়পুরের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অব ফরেস্ট সঞ্জয় কৌশিক জানান, পাখির দেহগুলি উদ্ধার করে ভোপালে ভিসেরা টেস্টের জন্য পাঠানো হয়েছে। তবে, প্রাথমিক তদন্তে অনুমান, চোরা শিকারের বলি হয়নি পরিযায়ী পাখিরা। জলে কোনও বিষক্রিয়া, কোনও সংক্রামক রোগ অথবা দূষণের কারণে পাখিগুলির মৃত্যু হয়েছে। ভিসেরা রিপোর্টে কারণ স্পষ্ট হবে। লেকের জলও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভারতের সব থেকে বড় অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ এই সম্ভর লেক। প্রতি বছর শীতের শুরুতেই সেখানে ভিড় জমায় কয়েক হাজার পরিযায়ী পাখি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিন পনেরো আগে প্রথম পাখির মৃত্যু হয়। তারপর থেকে রোজই লেকে একাধিক পাখির মৃতদেহ দেখা যায়। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে রাজস্থানের প্রশাসন।

আরও পড়ুন-রাস পূর্ণিমায় বোনফোঁটা

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...