Monday, April 6, 2026

স্ত্রীর গয়না কিনতে এসে বাংলাদেশের ব্যবসায়ী অপহৃত

Date:

Share post:

বাংলাদেশ থেকে কলকাতায় স্ত্রীর জন্য গয়না কিনতে গিয়ে অপহৃত হলেন ব্যবসায়ী। শেষে বাড়ির লোক বাংলাদেশ থেকে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়ালেন ব্যবসায়ীকে। বসির মোল্লা নামে ওই ব্যবসায়ীকে কলকাতা থেকে অপহরণ করে উত্তর ২৪পরগণায় নিয়ে যাওয়া হয়। তারপর ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। শেষে রফা হয় ৬ লক্ষে। ওই টাকা দিয়ে ব্যবসায়ী আর তার সঙ্গীকে ছাড়া হয়। তবে দু’জনকেই শারীরিকভাবে নিগ্রহ করা হয়। তিনি এন্টালি থানায় অভিযোগ করেন। একজনকে গ্রেফতারও করা হয়েছে।

বসির মঙ্গলবার শিয়ালদহের শপিং মলে খাওয়া দাওয়ার পর গয়না কেনার কথা পরিচিত সেলিম নামে যুবককে বললে সে অপহরণের ছক করে। সেলিম একটি কাজে গুমায় যাচ্ছে বলে তাদেরকেও জোর করে তার সঙ্গে নেয়। হাওড়া স্টেশনের কাছে সেলিম এসেই বসির ও ইলিয়াসের চোখ বেঁধে ডেরায় এনে প্রথমে মারধর করে, পরে মুক্তিপণ চেয়ে পাঠায়। টাকা এলে সেলিম তাদের সর্বস্ব লুঠ করে বসিরদের বাংলাদেশ পাঠাতে এক এজেন্টকে বলে। এজেন্ট রাজি না হওয়ায় ছাড়া পেয়ে বসির থানায় এসে পুরো বিষয়টি জানালে তল্লাশি শুরু হয়।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...