Wednesday, March 25, 2026

বাংলার মানুষ NRC বিরোধী, SUCI-এর ডেপুটেশনের পর কেন্দ্রকে জানানোর আশ্বাস রাজ্যপালের

Date:

Share post:

প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল চালু, রাজ্যে মদ নিষিদ্ধ করা, নারী নির্যাতন বন্ধের ব্যবস্থা, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, চা শ্রমিকদের ন্যায্য মজুরি, বিদ্যুতের মাশুল কমানো, নারী পাচার বন্ধের ব্যবস্থা, বুলবুল ঘূর্ণিঝড়ে নিহত পরিবারবর্গের সাহায্য ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রভৃতি দাবিতে “নবান্ন অভিযান” এবং এনআরসি বাতিলের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশনের উদ্দেশ্যে বুধবার দুপুরে হেদুয়া পার্ক থেকে প্রায় ২৫ হাজার মানুষের মিছিল শুরু করে SUCI.

তবে সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে পুলিশ মিছিল আটকায়। মিছিল থেকে দুটি প্রতিনিধি দল নবান্ন ও রাজভবনের উদ্দেশ্যে যায়। নবান্নের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর-সহ আরও ৪ জন এবং রাজ্যপালের কাছে ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শংকর ঘোষ, প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল-সহ ৪ জন। রাজ্যপাল জাগদীপ ধনকর SUCI প্রতিনিধি দলের দেখা করেন দুপুর ১টায়। এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা করেন বিকাল ৪.৩০ টায় বিধানসভা ভবনে।

SUCI প্রতিনিধিদের রাজ্যপাল বলেছেন, “মিছিলে অংশগ্রহণকারী এত বিশাল সংখ্যক মানুষ যে এনআরসি চাইছেন না, তা আমি কেন্দ্রীয় সরকারকে জানাব।”

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে SUCI প্রতিনিধিদের প্রায় এক ঘন্টা ধরে সমস্ত দাবি নিয়ে আলোচনা হয়। পার্থবাবু বেশকিছু দাবির সঙ্গে সহমত পোষণ করেন এবং মুখ্যমন্ত্রীকে তা জানাবেন বলে জানা গিয়েছে। বিশেষ করে চিটফান্ডের আত্মহত্যাকারীর পরিবারদের এবং বুলবুলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন পার্থ চট্টোপাধ্যায়।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...