Saturday, March 28, 2026

ওদের ওই সরকার তো ছ’মাসের আগেই পড়ে যাবে, মন্তব্য ফড়নবিশের

Date:

Share post:

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের মধ্যেই যখন শিবসেনার সঙ্গে মিলিজুলি সরকার গড়ার চেষ্টায় নেমেছে এনসিপি ও কংগ্রেস তখন চুপ করে বসে নেই গেরুয়া শিবিরও। বিজেপি নেতারা নিজেদের মধ্যে বৈঠক করছেন, পরিস্থিতির উপর কড়া নজরও রাখছেন। শিবসেনার কার্যকলাপে প্রবল ক্ষুব্ধ বিজেপি এখন রাজনৈতিকভাবে উদ্ধব ঠাকরের দলকে জবাব দেওয়ার পরিকল্পনা করছে। বিজেপি বিধায়ক ও সাংসদদের এক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, আপনারা দ্রুত নির্বাচনের জন্য তৈরি হতে থাকুন। বিজেপির সাহায্য ছাড়া শিবসেনা বহু আসনেই জিততে পারত না। ওদের ওই সরকারটাতো ছ’মাসও টিকবে না। আমরাই আবার আসছি।

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...