Sunday, June 21, 2026

বিরাট শূন্য হাতে ফিরে গেলেও লিডিং পজিশনে ভারত

Date:

Share post:

ইন্দোরে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। প্রথম দিনের শেষটা যেখানে হয়েছিল, দ্বিতীয় দিনের শুরুটা সেখান থেকেই হল। তবে তার মাঝে আরও দুটি উইকেট হারাতে হয়েছে ভারতকে। শুধু তাই নয়, শূন্য হাতে সাজঘরে ফিরে গিয়েছেন ক্যাপ্টেন কোহলি। সৌজন্যে আবু জায়েদ। তার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট।

যদিও বৃহস্পতিবারের মতো আজকেও নিজের দায়িত্ব পালন করে চলেছেন মায়াঙ্ক আগারওয়াল। মূলত, তাঁর ও অজিঙ্কা রাহানের যুগলবন্দীতে জলপান বিরতির দু মিনিট পরেই বাংলাদেশের দেওয়া দেড়শো রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত।

প্রথম দিন রোহিত শর্মা মাত্র 6 রানে আউট হয়ে গেলেও খেলার হাল ধরে রাখেন মায়াঙ্ক ও চেতেশ্বর পুজারা। শুক্রবারের শুরুতে পুজারা ফিরে গেলেও বিরাট কোহলি় ক্রিজে আসায় গ্যালারিতে বসে থাকা দর্শক আশায় বুক বাঁধেন যে, বিরাট দুরন্ত পারফরম্যান্স উপহার দেবেন। কিন্তু তিনিও ব্যর্থ হন। যদিও অধিনায়ক শূন্য হাতে ফিরে গেলেও লিডিং পজিশনে এখনও রয়েছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 178। 28 রানে লিড করছে রবি শাস্ত্রীর শিষ্যরা।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...