Saturday, March 28, 2026

মায়াঙ্কের ব্যাটিং ঝড়ে রানের পাহাড়ে কোহলি ব্রিগেড

Date:

Share post:

দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। শুধু তাই নয়, ইন্দোরের দ্বিতীয় দিন ভারতীয় ড্রেসিং রুমে বয়ে এনেছে খুশির হাওয়া। সৌজন্যে মায়াঙ্ক আগারওয়াল ও তাঁর একটি নয়, ডবল সেঞ্চুরি। ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশের কাছে টস হারে টিম ইন্ডিয়া। কিন্তু টস হারলেও ম্যাচ নিজেদের পকেটে প্রায় পুরে ফেলেছে রবি শাত্রীর শিষ্যরা, তা বলাই যায়। জয় পাওয়া শুধুই সময়ের অপেক্ষা।


প্রথম দিন রোহিত শর্মা সাজঘরে মাত্র ছয় রানে ফিরে যাওয়ার পর থেকেই খেলার রাশ নিজের হাতে ধরে রাখেন মায়াঙ্ক। দ্বিতীয় দিনেও তার অন্যথা হয়নি। এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর সেঞ্চুরি ও চা বিরতির পর বিকেলের দিকে মায়াঙ্কের ডবল সেঞ্চুরি কার্যত খেলার মান বাড়িয়ে দেয়। ২৮টি চার ও আটটি ছয়ের সাহায্যে নিজের কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান করে ফেলেন মায়াঙ্ক।

শুধু মায়াঙ্ক নন, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে ৮৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন অজিঙ্কা রাহানেও। মায়াঙ্কের ব্যাটিং ঝড় থামে ২৪৩ রানে। তবে রবীন্দ্র জকাদেজা দিনের শেষে ৬০ রানে অপরাজিত রয়েছেন। আর উমেশ যাদব রয়েছেন অপজারিত ২৫ রানে। সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে ছয় উইকেট হারিয়ে ভারতের ঝুলিতে রয়েছে ৪৯৩ রান। ৩৪৩ রানে লিড করছেন বিরাটরা। যা বাংলাদেশের জন্য মোটেই সুখবর নয়। এখন তৃতীয় দিনে কী হয়, সেটাই দেখার।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...