Saturday, June 20, 2026

ভাইফোঁটা নিয়েই মিউচুয়াল ডিভোর্স চেয়ে রত্নাকে হোয়াটসঅ্যাপ শোভনের

Date:

Share post:

বান্ধবীকে বরাবরই বেশি সম্মান দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এবার তাঁর সম্মান বৃদ্ধি হওয়াতে স্ত্রীর কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠালেন কলকাতার প্রাক্তন মেয়র। ঘটনার সূত্রপাত, এবছর ভাইফোঁটায়। সেদিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে ফোঁটা নেন তাঁর এক সময়ের প্রিয় কানন। সেখানে শোভনের পাশাপাশি তৃণমূল নেত্রীর থেকে ফোঁটা নেন বৈশাখীও। সূত্রের খবর, সেখান থেকে বেরিয়েই রত্না চট্টোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান শোভন। সেখানে লেখা ছিল, “সত্যের জয় হলো, আজ বৈশাখীর সম্মানের জন্য লড়ে জিতলাম তো? মিউচুয়াল ডিভোর্স দাও।” এবার কি তাহলে দীর্ঘদিনের বান্ধবীকে স্বীকৃতি দিতে চাইছেন কলকাতার প্রাক্তন মেয়র? এখন এই প্রশ্নই বিভিন্ন মহলে।

সূত্রের খবর, মেসেজ পাওয়ার পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান রত্না চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে শোভন চট্টোপাধ্যায় পাঠানো বার্তা তৃণমূল নেত্রীকে দেখান তিনি। তবে, মেসেজের বিষয়ে কিছু জানেন না বলে সাফাই দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে প্রশ্ন উঠছে তাঁর মোবাইল থেকে রত্নাকে বার্তা পাঠালো কে? বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই তাঁর নম্বর ব্লক করে রেখেছেন তাঁর বন্ধু। তাহলে বার্তা দেওয়া-নেওয়া হল কী করে? এক ধাপ এগিয়ে শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ, মোবাইল হ্যাক করে তাঁর নম্বর ব্যবহার করে রত্না নিজেই এসব মেসেজ পাঠিয়েছেন। যদিও রত্না চট্টোপাধ্যায় এখনও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি। তবে প্রশ্ন উঠছে যদি শোভন-পত্নী এই মেসেজ পাঠিয়ে থাকেন, তাহলে কেন নিজেই ডিভোর্সের কথা সেখানে লিখবেন? তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব কমে যাওয়াটা ভালো চোখে দেখছেন না রত্না? তবে, কারণ যাইহোক, শোভন-রত্ন-বৈশাখীর ত্রিকোণ গল্পে নতুন মাত্রা দিল এই হোয়াটসঅ্যাপ মেসেজ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...