Sunday, June 21, 2026

কুলভূষণ নিয়ে ফের পাকিস্তানের ডিগবাজি

Date:

Share post:

আবার পাকিস্তানের ভোলবদল। এবার তারা জানিয়ে দিল কুলভূষণ মামলায় ভারতের সঙ্গে কোনোওরকম সমঝোতা করবে না। আন্তর্জাতিক আদালতের নির্দেশ দিক না কেন, তারা পাকিস্তানের সংবিধান মেনেই পদক্ষেপ করবে, বিচার করবে। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ কথা জানিয়েছেন। কুলভূষণ যাতে পাক আদালতে আবেদন করতে পারে তারজন্য ইমরান খান সরকার আইন সংশোধন করতে চলেছে — এই খবরের সত্যতা নেই বলেও তারা জানিয়েছে। কুলভূষণ মামালায় পাকিস্তান ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে বলে আন্তর্জাতিক আদালত আগেই জানিয়েছিল। বারবার নিজেদের প্রকাশিত তথ্য অস্বীকার করায় নয়াদিল্লির বিদেশ মন্ত্রকও ক্ষুব্ধ। তারা ফের আন্তর্জাতিক আদালতের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছে।

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...