Sunday, June 21, 2026

জয়েন্ট-এ বাংলা প্রশ্নপত্র চেয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন আব্দুল মান্নান

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের পর এবার কংগ্রেসও জয়েন্ট-এ বাংলা ভাষায় প্রশ্নপত্রের দাবিতে সোচ্চার হলো। জয়েন্ট-এ বাংলা প্রশ্নপত্র চেয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন আব্দুল মান্নান। দেশের একমাত্র আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাতিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেইন)-এর প্রশ্নপত্র ছাপার সিদ্ধান্তের বিরোধিতা করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। চিঠিতে তিনি লিখেছেন, গুজরাত সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে গুজরাতিতে প্রশ্নপত্র ছাপার অনুরোধ করেছিল। এনটিএ সেই দাবির যৌক্তিকতা বিচার না করেই মেনে নিয়েছিল।

কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এ রাজ্য থেকেও একই দাবি করা হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। বহুভাষা ও সংস্কৃতির দেশে এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করে। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী যাতে এনটিএ-কে নির্দেশ দেন, সেই দাবিও জানিয়েছেন।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...