Tuesday, June 9, 2026

বিধান ভবনের পাল্টা মুরলীধর সেন স্ট্রিট

Date:

Share post:

বিধান ভবনের পাল্টা মুরলীধর সেন স্ট্রিট। রাফাল ইস্যুতে রাহুল গান্ধিকে ক্ষমা চাওয়ার আর্জি জানিয়ে দেশজুড়ে বিজেপির আন্দোলনের আঁচ পড়ে কলকাতার প্রদেশ কংগ্রেস ভবনে। শনিবার, সকালে বিজেপির কর্মী-সমর্থকরা বিধান ভবনের সামনে রাহুল গান্ধির ছবি ছিঁড়ে, পোস্টারে কালি লাগিয়ে দেন। এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই ৬ নম্বর মুরলীধর সেন স্ট্রিটে বিজেপি সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তবে বিজেপির ফ্ল্যাগ-ফেস্টুন নষ্ট করেননি তাঁরা। পদ্ম শিবিরের বিরুদ্ধে হিংসাত্মক রাজনীতির অভিযোগ তুলে স্লোগান দেন কংগ্রেসের কর্মীরা। কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। ঘটনায় কমপক্ষে পাঁচজন কংগ্রেসকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দিনের ব্যস্ত সময়ে সেন্ট্রাল এভিনিউ-এ এই ধরনের বিক্ষোভ কর্মসূচিতে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন-রাজ্য-রাজ্যপাল বিতর্ক : বিস্ফোরক দিলীপ, সোমেন-সুজন বিস্মিত

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...