Wednesday, March 4, 2026

পার্শ্ব শিক্ষকদের পাশে দিলীপ

Date:

Share post:

পার্শ্ব শিক্ষকদের অনশন অন্দোলনের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার, সকালে বিকাশ ভবনের সামনে অনশন মঞ্চে যান তিনি। মানসিকভাবে আন্দোলনের পাশে আছেন বলে জানান দিলীপ ঘোষ। তাঁর মতে, বাংলার মানুষ, খেতে না পেলেও লেখাপড়া করতে চান। এখানে এখনও দুজন জীবিত নোবলেজয়ী রয়েছেন। এই প্রথম বাংলার নোবলজয়ীদের পক্ষে সদর্থক মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের মুখে। তিনি বলেন, এই পরিস্থিতিতে শিক্ষিকদের দাবি নিয়ে বারবার রাস্তায় ধরনা দেওয়াটা দুর্ভাগ্যজনক। তাঁদের দাবির সঙ্গে সরকারের ক্ষমতার সামঞ্জস্য নাই থাকতে পারে, কিন্তু অলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে না কেন? আন্দোলনের জোর করে পুলিশ দিয়ে তুলে দেওয়ার বিরোধিতা করেন দিলীপ।
বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্য সরকার শিক্ষিকদের জন্য অনেক সুযোগের কথা ঘোষণা করলেও, সেটা আদপে অশ্বডিম্ব প্রসব হয়েছে। দীর্ঘদিন এভাবে চলতে পারে না।

এর আগেও পার্শ্বশিক্ষক ও প্রাথমিক শিক্ষকরা বিভিন্ন দাবিতে পথে নেমে আন্দোলন করেছেন। তখন শাসকদলের তরফে সেই আন্দোলনের পিছনে রাজনৈতিক উসকানির অভিযোগ তোলা হয়। এদিন, পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতি সেই অভিযোগকেই প্রমাণ করলে বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-বোমা খুঁজতে অর্জুনের বাড়িতে পুলিশ

spot_img

Related articles

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...