Sunday, April 12, 2026

বারুইপুর- কামালগাজি বাইপাস এখনই সারান, পুরমন্ত্রীকে অনুরোধের চিঠি মিমির

Date:

Share post:

বারুইপুর- কামালগাজি বাইপাসের হাল নিয়ে রাজ্যপাল অভিযোগ জানিয়েছিলেন। এবার সে নিয়ে পুরমন্ত্রীকে অভিযোগ জানালেন সাংসদ মিমি চক্রবর্তী। চিঠি লিখে অবিলম্বে বারুইপুর-কামালগাজির রাস্তা মেরামতের অনুরোধ করলেন। তাঁর বক্তব্য, রাস্তার অবস্থা ভয়ঙ্কর। রোজ দুর্ঘটনা ঘটছে। আবার গড়িয়া-বারুইপুর নেতাজি রোড এতটাই সঙ্কীর্ণ যে মানুষ চরম অসুবিধার মধ্যে রয়েছেন। সাদার্ন বাইপাস কার্যত এখন পুকুর। বিশাল বিশাল গর্ত। রোজ বাইক আরোহীরা দুর্ঘটনায় পড়ছেন। বছর দুই আগে রাস্তায় পিচ পড়ে। কিন্তু দু’বছরেই তা শেষ। মিমি সাংসদ হওয়ার পর তাঁর কাছে একের পর এক অভিযোগ আসতে শুরু করে। এবার ব্ল্যাকটপ রাস্তা এখনই বানিয়ে দিতে অনুরোধ করেছেন। দেখার বিষয় কত দ্রুত পদক্ষেপ করেন পুরমন্ত্রী।

আরও পড়ুন-পুরুষ মশার নাসবন্দির মাধ্যমেই কমতে পারে ডেঙ্গি! বলছে ‘হু’

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...