Thursday, May 14, 2026

বিজ্ঞানমেলার উদ্বোধনে এসে নাম না করে দিলীপকে ‘গরু’ বলে কটাক্ষ পার্থর

Date:

Share post:

আজ, রবিবার রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দফতর আয়োজিত বিজ্ঞানমেলার উদ্বোধনে এসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজ্ঞানমেলার উদ্বোধনে এসে নাম না করে দিলীপকে ‘গরু’ বললেন পার্থ। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কোনটা গরু সেটাই তো বুঝতে পারছি না। যে বলছে সে? না যাকে বলা হচ্ছে সে? সেটা নিয়েও তো গবেষণা চলা উচিত।” এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ মন্তব্য নিয়ে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর এখানেই থামেননি তিনি। এরপর তিনি আরও বলেন, “রাজ্যের উদ্দেশ্য খুব স্পষ্ট। স্কুলস্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তরে প্রতিযোগিতামূলক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে বিজ্ঞান সচেতনতার হার বাড়ানো। পাশাপাশি বিজ্ঞানচিন্তার পরিবেশ তৈরি করা।”

উল্লেখ্য, বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায় দিলীপ ঘোষ বলেছিলেন কীভাবে গরুর দুধে সোনা তৈরি হয়। তিনি বলেন, ‘গরুর কুঁজে স্বর্ণনালি থাকে। তাতে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়।’

আরও পড়ুন-আইটি সেক্টরে ছাঁটাই, সল্টলেক থেকে বিক্ষোভ মিছিল DYFI-এর

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...