Saturday, June 20, 2026

সর্বদলেও অপ্রিয় প্রশ্নের মুখে মোদি, কোমর বাঁধছে বিরোধীরা

Date:

Share post:

লোকসভার স্পিকারের ডাকা সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারে বারেই পড়তে হয়েছে বিরোধীদের প্রশ্নের মুখে। আজ রবিবারও বৈঠক হবে। সোমবার থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে বিরোধীদের এককাট্টা করতে সোমবার সকালেই বিরোধী নেতাদের নিয়ে বৈঠকে বসবেন গুলাম নবি আজাদ। রাহুল গান্ধী নেই। তাই তিনিই সামাল দিচ্ছেন দল। সেখানেই ঠিক হবে কোন কোন ইস্যুকে সামনে আনা হবে।

শনিবারের সর্বদল বৈঠক শেষে ডিনারের পথে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন। প্রধানমন্ত্রী প্রথমে জিজ্ঞাসা করেন দিদি কেমন আছেন? পাল্টা সুদীপ জানতে চান, এই যে বারবার বিদেশ যাচ্ছেন, কী কথা হলো তা তো জানান না! মোদি হাসতে হাসতে বলেছেন, সব জিনিস তো সর্বসমক্ষে বলা যায় না। পাল্টা সুদীপ বলেছেন, যতটুকু বলা যায় বলুন।

অধীর চৌধুরী যেমন রাজ্যের চটকল পুনরুজ্জীবনের কেন্দ্রের নেতিবাচক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীকে জানতে চেয়েছেন কেন্দ্র কেন সাহায্য করছে না? প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবার দেখবেন, শুধু তাই নয়, অধীরকে আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ নিয়েও আলাদা কথা হবে।

সংসদে এখন নয়া বিরোধী দল শিবসেনা। তাদের বিরোধিতাও সোমবার থেকে টের পাবে বিজেপি। সব মিলিয়ে জোট বাঁধছে বিরোধীরা।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...