Monday, April 6, 2026

জেএনইউ-তে আন্দোলনের জেরে গ্রেফতার ঐশি সহ ১৫০ পড়ুয়া

Date:

Share post:

জেএনইউ-তে ফি বৃদ্ধির প্রতিবাদ করে গ্রেফতার হলেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। বর্ধিত ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে সোমবার, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিছিল করে সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। একটু এগোতেই মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। পুলিশি ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন পড়ুয়ারা। ঐশী সহ ১৫০জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়। ধৃতদের ওকলা, কালকাজি স্টেশন ও দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে দিল্লির জোরবাগ মেট্রো স্টেশনের সামনে তাঁদের সহপাঠীরা অবস্থান শুরু করেন।

হস্টেল ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন চলছে দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনের জেরে হস্টেলের ফি কিছুটা কমানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, বর্ধিত ফি পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীশ কুমার ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে ক্লাসে ফেরার আবেদন করেন। কিন্তু নিজেদের অবস্থানে অনড় পড়ুয়ারা। লাগাতার আন্দোলনের জেরে শিকেয় উঠেছে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...