Thursday, March 19, 2026

মহারাষ্ট্র নিয়ে আজ সোনিয়া-পাওয়ার বৈঠক

Date:

Share post:

একজন গোড়া থেকেই শিবসেনার সঙ্গে জোট করতে অরাজি ছিলেন। অন্যজন শিবসেনার সঙ্গে জোট করার ক্ষেত্রে সূত্রধরের কাজ করছেন। রাষ্ট্রপতি শাসনের মধ্যেই মহারাষ্ট্রে সরকার গড়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে দুই দলের দুই নেতানেত্রীর বৈঠকের দিকে তাকিয়ে শিবসেনাও। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র নিয়ে আজ সোমবারই সম্ভবত বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। দিল্লিতে এই বৈঠক সফল হলেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যৌথ বৈঠক হবে সোনিয়া-পাওয়ারের। সোমবার সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে পাওয়ার কথা বলতে পারেন আহমেদ প্যাটেল, গুলাম নবি আজাদ ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। তিন শিবিরেরই দাবি, অগ্রগতি ইতিবাচক। মহারাষ্ট্রে বিজেপি বিরোধী স্থায়ী সরকার গঠনই এখন লক্ষ্য।

আরও পড়ুন-রাজ্যের হেঁসেলে এবার রসগোল্লা-পান্তুয়া

Related articles

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...