Friday, June 19, 2026

রাজ্যের হেঁসেলে এবার রসগোল্লা-পান্তুয়া

Date:

Share post:

এবার রাজ্যবাসীর জন্য মিষ্টি সংবাদ। রসগোল্লা ও পান্তুয়ার মতো বিভিন্ন মিষ্টি তৈরি করবে সরকার। মাদার ডেয়ারির মাধ্যমে সেগুলি বিক্রি করা হবে বলে খবর। এরজন্য রাজ্য প্রাণিসম্পদ উন্নয়ন দফতর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি বিভাগের সাহায্য নিচ্ছে।

পশ্চিমের অনেক দেশেই বাংলার মিষ্টি জনপ্রিয়। কিন্তু এই মিষ্টিগুলি বেশিদিন রাখা যায় না বলে আন্তর্জাতিকভাবে বিপণন করা সম্ভব হয় না। সেই কারণে রাজ্য ও যাদবপুর বিশ্ববিদ্যালয় গাঁটছড়া বেঁধে সেই মিষ্টিগুলিকে দীর্ঘস্থায়ী করার প্রযুক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে। মিষ্টিগুলি ২, ৫ ও ১০টির প্যাকেটে মিলবে। দাম প্রতি পিস ১০টাকা। প্যাকেটগুলিও আকর্ষণীয় করা হবে।

মাদার ডেয়ারির কারখানায় মিষ্টি তৈরির বিশেষ যন্ত্র বসানো হয়েছে। পরীক্ষামূলক ভাবে ইতিমধ্যেই তৈরি হয়েছে রসগোল্লা ও পান্তুয়া। এবার সেগুলি আরও উন্নত করা হবে।

আরও পড়ুন-ডিসেম্বরের শুরুতেই ফের সভাপতি দিলীপ ঘোষ, দ্বন্দ্বের জেরে মন্ডল-সভাপতি এখন নয়

 

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...