Thursday, April 9, 2026

বোমাবাজিতে উত্তপ্ত দিনহাটা

Date:

Share post:

বোমাবাজিতে ফের উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার রাতে, ভেটাগুড়ি বাজার এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে সমাজবিরোধীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাদা রঙের একটি গাড়ি থেকে কোচবিহার দিনহাটা রাজ্য সড়কের উপরে বোমা ছোড়া হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছোয় দিনহাটা থানার পুলিশ।

কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের অভিযোগ, বোমাবাজির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
গত তিন মাসে 18 বার উত্তপ্ত হয়েছে ভেটাগুড়ি এলাকা। বাজার এলাকায় এই হামলার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...