Saturday, June 13, 2026

কর্নাটকে বিজেপি সরকার সংখ্যালঘু হলে সমর্থন দেবে জেডিএস?

Date:

Share post:

মহারাষ্ট্রে তিন দলের মহা-নাটকের মধ্যেই কর্নাটকের রাজনীতিতেও নতুন মোড়। জেডিএসের পক্ষ থেকে বিজেপিকে বার্তা দেওয়া হয়েছে, ডিসেম্বরে আসন্ন উপনির্বাচনের ফল বেরনোর পর যদি দেখা যায় ইয়েদুরাপ্পা সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাহলে কোনওভাবেই তাঁরা রাজ্য সরকার ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। বরং সরকার বাঁচাতে বিজেপিকে সমর্থন করা হবে। মঙ্গলবার জেডিএসের প্রবীণ নেতা বাসবরাজ হোরাত্তি একথা জানান। এমনকী সমর্থনের বার্তা দিতে তিনি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার সঙ্গেও সাক্ষাৎ করেন।

জেডিএস নেতা জানান, বিজেপি সরকার পড়ে যাক তা তাঁরা চান না। দলের নেতা এইচ ডি দেবেগৌড়া ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী দুজনেই রাজ্যে অকাল নির্বাচনের বিপক্ষে। তাই কর্নাটকে ‘মিড-টার্ম পোল’ এড়াতে প্রয়োজনে বিজেপিকে সমর্থন করা হবে। হোরাত্তির কথায়, কোনও দলের কোনও বিধায়কই চাইবেন না মাঝপথে আবার একটা নির্বাচন হোক। প্রসঙ্গত, আসন্ন উপনির্বাচনে বিজেপিকে 13 টি আসনের মধ্যে অন্তত 6 টি জিততেই হবে। নাহলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ইয়েদুরাপ্পা সরকার।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...