Saturday, June 20, 2026

চিটফান্ড নিয়ে সিবিআইয়ের বৈঠকের দ্বিতীয় দিন, লক্ষ্য নানা মহলের

Date:

Share post:

দেশের সমস্ত বেআইনি লগ্নি সংস্থা বিরুদ্ধে তদন্ত নিয়ে নয়া দিল্লির হেড কোয়ার্টারে বসেছে সিবিআই দু’দিনের বৈঠক। এই বৈঠক তদন্তের অগ্রগতি নিয়ে কাটা-ছেঁড়া করা নাকি, ‘তদন্তের গতি হেরফের’ করার প্রস্তুতি, তা অবশ্য আগামী দিনে বোঝা যাবে। সোমবার শুরু হয় বৈঠক। আজ, মঙ্গলবারও চলছে বৈঠক। তবে নজর রয়েছে মূলত পশ্চিমবঙ্গের সারদা ও রোজভ্যালি মামলার উপর। তার সঙ্গে আইকোর, প্রয়াগসহ অন্য সংস্থাগুলিও রয়েছে। বৈঠকে যোগ দিতে কলকাতার তদন্তকারী অফিসাররা, এসপি মর্যাদার দুই কর্তা, পূর্ব ভারতের ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব দিল্লির বৈঠকে রয়েছেন। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন সিবিআই ডিরেক্টর আর শুক্লা।

সিবিআর একটি সূত্র জানাচ্ছে আলোচনায় সাম্প্রতিক সারদা, রোজভ্যালি তদন্ত নিয়ে আলোচনায় পুলিশকর্তা অর্ণব ঘোষের জিজ্ঞাসাবাদ, সিআইডি কর্তা রাজীব কুমারের আগাম জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় বিদেশে সফর নিয়েও। কারা গিয়েছিলেন, কারা উদ্যোক্তা ছিলেন, এসব নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়। কথা হয় ওড়িশা, ত্রিপুরা, হরিয়ানা সহ বেশকিছু রাজ্যের বেআইনি অর্থলগ্নি সংস্থার দুর্নীতি নিয়েও।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...