Saturday, June 20, 2026

বেসরকারিকরণ: ডিসেম্বরে আন্দোলন, জানুয়ারিতে ধর্মঘট বামেদের

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কেন্দ্রের লাগামছাড়া বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামবে বামেরা। এজন্য আগামী ডিসেম্বর মাস ধরে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিএম। দলের দুদিনের পলিটব্যুরো বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব রাজ্যের পার্টি ইউনিট দেশে আর্থিক মন্দার পরিস্থিতি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরণের বিরুদ্ধে সারা মাস প্রচার চালাবে। আন্দোলন-বিক্ষোভের পাশাপাশি সেমিনার, কনভেনশন করেও শ্রমিক-কর্মচারীদের বেসরকারিকরণের বিপদ সম্পর্কে সচেতন করা হবে। ডিসেম্বরে এই কর্মসূচির পর জানুয়ারির আট তারিখে হবে সাধারণ ধর্মঘট। তাতে অংশ নেবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।

আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে সিপিএমের বক্তব্য, দেশ কার্যত মন্দা পরিস্থিতির মধ্যে প্রবেশ করলেও কেন্দ্রীয় সরকার বাস্তব পরিস্থিতি অস্বীকার করে চলেছে। একদিকে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই, কর্মসংস্থানের বেহাল দশা, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সম্পদকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। সরকারের বন্ধু কর্পোরেটদের বিভিন্ন সুযোগসুবিধা দিতে গিয়ে সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর চাপ বাড়ানো হচ্ছে। দেশে বেকারির হার গত অর্ধ শতকের মধ্যে এখন সর্বোচ্চ। জিডিপির হার কমে ৫ শতাংশের নীচে। তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংকোচন ও কর্মী ছাঁটাই অব্যাহত। অথচ দেশের বেহাল আর্থিক অবস্থার মধ্যেও কর্পোরেটদের জন্য দুই কিস্তিতে ২.১৫ লক্ষ কোটি টাকা কর ছাড় ও অন্য ঢালাও আর্থিক সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার। এসবের প্রতিবাদেই আন্দোলনে নামার ডাক দিচ্ছে বামপন্থীরা।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...